Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

"ভারত ফিরিয়ে না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান"

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী পদক্ষেপ নেবে জানি না, তবে যদি ভারত তাকে ফিরিয়ে না দেয়, তাহলেও বিচার চলবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।



বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান এই আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ।

টবি ক্যাডম্যান বলেন, "আমি জানি না ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কী করবে। তবে আমি আশা করি, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে।"

তিনি আরো জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারের সময় আন্তর্জাতিক মান অনুসরণ করা হচ্ছে এবং আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের সাহায্যও নেওয়া হবে।

এর আগে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্যাডম্যান। তিনি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান হিসেবে নিয়োগ পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ